শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

আমাদের ভারতের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

আমাদের ভারতের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার।

শনিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাবনা তোলেন। গুনথারের মতে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে।

তবে একই সঙ্গে তিনি ভারতকে নিয়ে কড়া মন্তব্য করেন। তার ভাষায়, ইউরোপীয় ইউনিয়নের আর ভারতের প্রয়োজন নেই এবং যেকোনো মূল্যে দেশটিকে ‘সাবেক ভারত’ বানানোর পক্ষে তিনি অবস্থান নেন।

এর আগে গুনথার ভারতের বিভিন্ন রাজ্যের জন্য আলাদা নামকরণ ও পতাকা সংযোজন করে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন। সেই মানচিত্র নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ন্যাটোর এই প্রভাবশালী নেতার অবস্থান ভারতকে আরও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট