1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আয়কর বিল ২০২৩ সংসদে উত্থাপন - আদালত বার্তা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট।  ঢাকার আবাসন সংকটের সমাধান হিসেবে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প ৩১ বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না’ নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম ইলন মাস্কের স্টারলিংক সামরিক জ্যামার ব্যবহার করে অচল করে দিলো ইরান ফের বাড়তে পারে শীতের দাপট পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আয়কর বিল ২০২৩ সংসদে উত্থাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

আয়কর বিল ২০২৩ সংসদে উত্থাপন
নিউজ ডেস্ক আদালত বার্তা :১২ জুন ২০২৩।
আয়কর আদায় ব্যবস্থাপনা ও নিয়মনীতি যুগোপযোগী করতে বিদ্যমান আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ রহিত করার জন্য নতুন আয়কর আইন: আয়কর বিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত আইনে ২৫টি অধ্যায়, ৩৪৫টি ধারা এবং ৮টি তফসিল আছে। এই আইনটি আগামী ২০২৩-২০২৪ অর্থবছর অর্থাৎ ১ জুলাই, ২০২৩ থেকেই কার্যকর হচ্ছে । এই আইনের মূল ভাষা হচ্ছে বাংলা।
প্রস্তাবিত নতুন আয়কর আইন: আয়কর বিল ২০২৩ যেসব পরিবর্তন থাকছে:
১। নতুন প্রস্তাবিত আয়কর আইনে কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন করে শিল্প/বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন/সমবায় সমিতি, এনজিও,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কোম্পানি এর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানকে কর প্রদানের সময় কোম্পানি হিসাবে কর প্রদান করতে হবে।
২। নতুন প্রস্তাবিত এই আইনে কোন করদাতা যদি চিকিৎসা বা হজসহ ধর্মীয় কারণ ছাড়া অন্য কোন কারণে বিদেশযাত্রা করেন তাহলে দেশে ফিরেই তাকে কর কার্যালয়ে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া লাগবে। ফলে কোন ব্যক্তি বিদেশে ভ্রমন করলেই (চিকিৎসা বা হজসহ ধর্মীয় কারণ ছাড়া) করযোগ্য আয় না থাকলেও কর অফিসে এসে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া লাগবে। অর্থ্যাৎ কোন ব্যক্তি যদি ভারত,নেপাল,ভূটান, শ্রীলংকা, থাইল্যান্ড ইত্যাদি দেশে ঘুরতে যায় তার করযোগ্য আয় না থাকলেও দেশে ফিরে এসে ফ্ল্যাট, জমি, প্লট, আসবাবপত্র, ব্যাংক–ব্যালেন্সসহ যাবতীয় সকল সম্পদ এর হিসাব-নিকাশ কর অফিসে জমা দিতে হবে। নতুন আয়কর আইনে এ নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে।
৩। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, একজন করদাতা সারা বছরে প্রাপ্ত সব ভাতার টাকার মধ্যে ৪,৫০,০০০/- টাকা পর্যন্ত কিংবা বার্ষিক মোট আয়ের তিন ভাগের দুই ভাগ —এর মধ্যে যেটি কম, সে পরিমাণ টাকা করমুক্ত থাকবে।
৪। নতুন প্রস্তাবিত আয়কর আইন, ২০২৩ বাস্তবায়িত হলে কর কর্মকর্তারা স্বেচ্ছাক্ষমতা ব্যবহার করে আয়কর কমাতে- বাড়াতে পারবেন না। নির্দিষ্ট একটি গাণিতিক পদ্ধতি (ফর্মুলা) অনুযায়ী আয়কর নির্ধারণ করতে হবে।
৫। নতুন প্রস্তাবিত আয়কর আইন, ২০২৩ এ কর ফাঁকি রোধ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (IFRS) দ্বারা ব্যবহৃত নানা নিয়ম-কানুন সংযোজিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট