সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট জুলাই আন্দোলনের হত্যা মামলা: পিবিআইয়ের অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত, ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ ঢাকা, ১৩ জুন ২০২৬
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।
আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য প্রার্থীদের তিনটি ধাপ—নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
বার কাউন্সিলের বিধি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
এনরোলমেন্ট সংক্রান্ত সকল পরীক্ষা পরিচালনা, ফলাফল প্রকাশ এবং সার্বিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রকাশিত ফলাফলের পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট