শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

ঈদুল ফিতর পর আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা।

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

ঈদুল ফিতরের পর আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৬ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষার ব্যাপারে সম্ভাব্য সময় জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরের পরপর যত দ্রুত সম্ভব এ পরীক্ষা গ্রহণ করা হবে।

আজ রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার কাউন্সিলের আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের পরপর যত দ্রুত সম্ভব এপ্রিল, ২০২৫ এর মধ‍্যে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা (নিম্ন আদালত) অনুষ্ঠিত হবে।

এছাড়া হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ ও রিভিউ আবেদনকারীদের রিভিউ নিষ্পন্ন কার্যক্রম এক সপ্তাহের মধ‍্যে শুরু করতে এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট