1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস - আদালত বার্তা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে? যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস

 নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ এপ্রিল ২০২৬ |
ঐতিহাসিক ১০ এপ্রিল আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাপর্বে এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার পরে ‘মুজিবনগর সরকার’ হিসেবে পরিচিতি পায়।

বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত মুজিবনগর সরকারে উপরাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদকে নির্বাচিত করা হয়। সরকার 
গঠনের এক সপ্তাহ পর ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) নিভৃত এক আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় স্বাধীন বাংলার এই  অস্থায়ী বিপ্লবী সরকার। এই আমবাগানকে পরে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
১০ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গঠিত সরকারের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম সুসংগঠিত এবং বৈধ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ 
পায়। এই সরকারই তার প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। 

যার ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। 
বাঙালির নিজস্ব আবাসভূমি হিসেবে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট