1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। - আদালত বার্তা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের

ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ এপ্রিল ২০২৬ 

লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা নিলুফার ইয়াসমিনকে (৪২) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশটির স্থানীয় সময়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে নৃশংস হামলার শিকার হয়ে আহত হন তিনি। পরে স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসীরা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তারা। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে বের হয়ে আসা ইয়াসমিনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

প্রবাসী সূত্র জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অংশ নেয় অভিযানে। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে বিকেলে গ্রেপ্তার করা হয়।

প্রবাসী লক্ষ্মীপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও একই তথ্য জানান। ইয়াসমিনের এমন নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট