রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহ-নেত্রকোনার সীমান্তজুড়ে গড়ে উঠবে বৃহৎ পর্যটন এলাকা দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি

করোনার সংক্রমণ ঠেকাতে স্পেনের ১০ শহরে জরুরি অবস্থা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৩৪৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্পেনের রাজধানী মাদ্রিদ ছাড়াও আশপাশের আরও ৯ শহরে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রাজধানী মাদ্রিদসহ আশপাশের ৯টি শহরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ১৫ দিন।

এর আগে কর্তৃপক্ষ যে আশিংক লকডাউন বিধিনিষেধ জারি করেছিলে তার বিরুদ্ধে আদালত নির্দেশ দেয়ার পরই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে এবং এই জরুরি অবস্থা অযৌক্তিক বলে মনে করছেন মাদ্রিদের বাসিন্দারা।

মাদ্রিদের স্বাস্থ্যমন্ত্রী এনরিক রুইজ এসকুয়েডেরো বলছে, ‘ইতোমধ্যে জারি থাকা বিধিনিষেধ কাজ করছে। জাতীয় সরকারের এই আদেশ এমন পদক্ষেপ যা মাদ্রিদের কোনো বাসিন্দার কাছেই বোধগম্য নয়।’

স্থানীয় সরকারের বিরোধিতা সত্ত্বেও গত শুক্রবার মাদ্রিদ ও আশপাশের ৯ শহরে যাতায়তকারী অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্পেন সরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট