1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? গুলশান বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? গুলশান বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? গুলশান বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৭ অক্টোবর ২০২৩
মধুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: আজকের পত্রিকা
মধুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? গুলশান বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আমরা রাজনীতি করি। আমরা জেলে যেতে প্রস্তুত।
আজ শনিবার দুপুরে জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুইটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ভিসা দিয়ে আমেরিকা যেতে পারবো না। দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই নির্বাচনকে কোনো দল বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।’

স্যাংশন বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমেরিকা যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তাহলে আমরাও দেখবো কীভাবে মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।’

একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, ‘সামাজিক বনায়নের মাধ্যমে আমরা এখন পর্যন্ত ২২% বনায়ন করতে পেরেছি, তবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ২৫% করতে চেষ্টা করছি। সামাজিক বনায়নের কর্মসূচি হাতে নিয়েছি।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট