রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

কয়েকশ রাউন্ড গুলি ছোড়ার পর শান্ত থানচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৬২২ বার পড়া হয়েছে

কয়েকশ রাউন্ড গুলি ছোড়ার পর শান্ত থানচি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ এপ্রিল ২০২৪।

বান্দরবানের থানচিতে পুলিশ ও বিজিবির সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে সশস্ত্র গোষ্ঠী কুকি চিনের। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে আচমকা সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে হামলার প্রতিরোধ করে। পরে বিজিবিও সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আইনশৃঙ্লা বাহিনীর তৎপরতায় পরে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসী গোষ্ঠীটি। এ সময় দুই শতাধিক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শুরুর পরই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে।

থানচি থানার ওসি জসীম উদ্দীন রাতে জানান, পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

গোলাগুলি শুরুর পর থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, রাত সাড়ে আটটার দিকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ শুরু হয়।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। এছাড়া সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখায় ডাকাতির পর ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট