1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গ্রেট হল অব পিপলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা। - আদালত বার্তা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত

গ্রেট হল অব পিপলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

গ্রেট হল অব পিপলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১০ জুলাই ২০২৪

বুধবার সকালে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং তাকে স্বাগত জানান।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সুসজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুটের আয়োজন করা হয়।

উভয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এদিকে স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গ্রেট হল অব পিপল রাষ্ট্রীয় ভবন যা চীন সরকার ও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কর্তৃক আইনসভা ও আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট