রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

জাতীয়
ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ অক্টোবর ২০২৪

শিগগিরই মেট্রোরেলের যাত্রীরা ঘরে বসেই নিজেদের এমআরটি পাস রিচার্জ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।

সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আব্দুর রউফ বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ (TopUp) করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারব।

এসময় তিনি বলেন, সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় হয়েছে ৮৬ লাখ টাকা। চার দিনের ছুটির কারণে আয় কমেছে বলে দাবি করেন ডিএমটিসিএল এমডি।

এদিকে উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ জানান, মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল ওই স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট