বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ নভেম্বর ২০২৫,
সুপ্রিম কোর্ট কম্পাউন্ড ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করে থাকেন। এখানেই দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার নথি সংরক্ষিত রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে, যা সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আশপাশের স্থাপনার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চিতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং প্রবেশপথসংলগ্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্দেশনা কার্যকর করতে জাতীয় ঈদগাহ মাঠের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং প্রবেশপথে কঠোর নজরদারি থাকবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট