বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

জামিনের পুরাতন মামলার শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে ১০ বেঞ্চ গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৭২ বার পড়া হয়েছে

জামিনের পুরাতন মামলার শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে ১০ বেঞ্চ গঠন।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৩ মে ২০২৩।

অন্তর্বর্তীকালীন জামিন (ধারা ৪৯৮) সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করতে আগামীকাল বৃহস্পতিবারের (২৫ মে) জন্য হাইকোর্টে ১০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এদিন দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ।

বেঞ্চ গঠনে মঙ্গলবার (২৩ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়।

বেঞ্চগুলো হলো- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো.আখতারুজ্জামানের বেঞ্চ, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট