শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয় : আফজাল হোসেন ইতিহাসের বয়ান, বৈশ্বিক রাজনীতি এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতা সাংবাদিকের নিবন্ধন: স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণের নতুন কাঠামো?

জীবনবোধ নিয়ে তানভীন সুইটি যা বলেন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১২৫৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ২১ অক্টোবর ২০২২

বর্তমানে সোশাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত তানভীন সুইটি। তিনি অভিনয়ে মাধ্যমে  সবার মন জয় করে সবার হৃদয়েস্থান করে নিয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনেও জনপ্রিয় ও ব্যস্ততম একজন হিসেবে পরিচিত।এত ব্যস্ততার মাঝে ও জীবনবোধ নিয়ে তার বাস্তব সম্মত চিন্তা সত্যিই মানবকুলে যারা জীবন নিয়ে একটু চিন্তা করেন তার দেওয়া তার ফেইসবুক ভেরিফাইড পেইজের পোস্ট থেকে জীবনবোধের বাস্তবতা  সম্পর্কে  জানা  যায়।তার দেওয়া ফেইসবুক পোস্টটি তুলে ধরা হলো

 

 

“জীবনের একটা মূহুর্তও নষ্ট করা যাবে না। যেই সময়, যেই বয়স চলে যায়,সেটা আর কোনদিন ফিরে আসে না। মানুষ পৃথিবীতে আসে ছোট অবুঝ শিশু হয়ে, ফিরে যায় অবুঝ শিশুর মতো হয়েই।

কারো জন্য কখনো জীবন থেমে থাকে না।
জীবন নিজের গতিতে চলে। আজ আপনি এই পৃথিবী থেকে চলে যান, ১/২ মাস সবাই মনে রাখবে; পরে আর আপনাকে মনে রাখার মতো সময় কারো নেই। যান্ত্রিক জীবনে বাঁচার তাগিদে মানুষ অবিরাম ছুটতে থাকে।

বেঁচে থাকাকালীন সময়টা আপনি কিভাবে কাটালেন এবং মানুষের জন্য কি করে গেলেন সেটাই মূলত দেখার মুখ্য বিষয়। জীবদ্দশায় আপনি এমন কিছু করে যান যাতে করে আপনাকে মানুষ মনে রাখবে।
যেনো আপনার শারিরীক মৃত্যু হলেও মানুষের মনে চিরজাগরুক থাকেন।আমাদের চারপাশে কতো অদ্ভূত মানুষ থাকে, যারা শুধু নিজস্বার্থ ছাড়া,আপনার সাথে সম্পর্ক রাখবে না,এদের জন্য কি আপনি কিছু করবেন?
নাকি সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদের জন্য কিছু করবেন। অকৃতজ্ঞ মানুষদের জন্য কখনো কিছু করবেন না, এরা সামনে মধুর মতো ব্যবহার করে, পেছনে ছুরি মারে।

বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন ঘটে একজন মানুষের, আবার অনেকের পরিবর্তন হয় না, এরা ছুটে চলে শুধু টাকার পেছনে, মনে হয় এদের দেখে আল্লাহ্ মনে হয় দুনিয়া থেকে কখনো তুলে নেবেন না,এই ধরনের মানুষদের লজ্জা শরম কিছু নেই। সবচাইতে বড় কথা পৃথিবীতে বেঁচে থাকার সময়টা কে সুন্দর এবং সুস্থভাবে আপনি পরিচালিত করেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। সবাই অন্তত প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো থাকুন সুস্থ থাকুন।।
আপনার কর্মগুণই আপনাকে মানুষের মনে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারে।

তানভীন সুইটি….”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট