1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
জুলাই হত্যার আসামির জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই’ - আদালত বার্তা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

জুলাই হত্যার আসামির জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

জুলাই হত্যার আসামির জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই’

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৯ আগস্ট ২০২৫

অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন— শহীদ পরিবারের সদস্যরা এমন অভিযোগ করে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তারা এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগও দাবি করেছেন। তবে আইন উপদেষ্টা বলছেন, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামীকাল বুধবারই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ফেসবুক পোস্টে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিককারণেই ক্ষুদ্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো  সম্পর্ক নেই।

উপদেষ্টা বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। তাই জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 

উপদেষ্টা বলেন, হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাই অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামীকাল বুধবারই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট