মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঝামেলা এড়াতে ঘরে বসেই জন্ম সনদ ইংরেজিতে রূপান্তর করে ফেলুন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

 

ঝামেলা এড়াতে ঘরে বসেই জন্ম সনদ ইংরেজিতে রূপান্তর করে ফেলুন

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ অক্টোবর ২০২৫।
পাসপোর্ট, বিদেশে পড়াশোনা বা ভিসার জন্য আবেদন করতে গেলে অনেক সময় দেখা যায়, জন্ম নিবন্ধন সনদ ইংরেজিতে না থাকলে সমস্যা হতে পারে। তবে চিন্তার কিছু নেই—এটি ঘরে বসেই অনলাইনে রূপান্তর করা সম্ভব।

বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টাল http://bdris.gov.bd থেকে সহজেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। ধাপে ধাপে প্রক্রিয়াটি নিম্নরূপঃ

১. ওয়েবসাইটে প্রবেশ

মোবাইল বা কম্পিউটার থেকে http://bdris.gov.bd ওয়েবসাইটে যান।

২. জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান

“জন্ম নিবন্ধন সংশোধন” অপশন নির্বাচন করুন। ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন।

৩. নিবন্ধন কার্যালয় নির্বাচন

আপনার জন্ম নিবন্ধন যে অফিসে হয়েছে—ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন—সেটি নির্বাচন করুন।

৪. তথ্য ইংরেজিতে প্রদান

নাম, পিতামাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সঠিকভাবে ইংরেজিতে লিখুন। প্রতিটি ঘর আলাদাভাবে পূরণ করতে হবে।

৫. ঠিকানা ইংরেজিতে লিখুন

জন্মস্থান এবং বর্তমান ঠিকানা ইংরেজিতে প্রদান করুন। মোবাইল নম্বর এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্কও উল্লেখ করতে হবে।

৬. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড

স্ক্যান করা নথি আপলোড করতে হবে। যেমন—

জাতীয় পরিচয়পত্র (NID)

এসএসসি/এইচএসসি সার্টিফিকেট

পুরানো জন্ম নিবন্ধন সনদ

প্রতিটি ফাইলের আকার ৯৭৬ কেবির মধ্যে রাখতে হবে।

৭. পেমেন্ট করুন

ডকুমেন্ট আপলোডের পর ১০০ টাকা সরকারি ফি প্রদান করতে হবে। নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যাবে।

৮. আবেদন জমা দিন

সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর “আবেদন জমা দিন” বাটনে ক্লিক করুন। সফল হলে রেফারেন্স নম্বর পাবেন, এটি সংরক্ষণ করুন।

৯. প্রিন্ট কপি জমা দিন

আবেদন সফলভাবে জমা হওয়ার পর প্রিন্ট কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে নির্ধারিত তারিখে জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক সার্টিফিকেট

পুরানো জন্ম নিবন্ধন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট