সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
আদালতে সময়মতো মামলার নথি পাঠাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কড়া নির্দেশনা বাংলাদেশের রাজনীতি ও স্থিতিশীলতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় বৈঠক নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও বৈষম্যের আবর্তে সাধারণ মানুষ: বাড়ছে দেশত্যাগ ও মেধাপাচারের প্রবণতা একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়ম : কঠোর অবস্থানে হাইকোর্ট হাসিনার দেশে ফেরা ও বাংলাদেশের রাজনীতি: প্রতিশোধের চক্র ভাঙতে কী ভূমিকা রাখবে আমেরিকা? ময়মনসিংহ-নেত্রকোনার সীমান্তজুড়ে গড়ে উঠবে বৃহৎ পর্যটন এলাকা দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো

ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭ জুন ২০২৩।
চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, সঞ্চালন লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবরাহ শুরু হতে পারে।
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রের একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রোহনপুরে ঝড়ের কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছেন। দুই-তিন ঘণ্টার মধ্যে সঞ্চালন লাইন ঠিক হয়ে যায়। এখন কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে পিজিসিবি।
আদানির বিদ্যুৎ বন্ধের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বুধবার দুপুর ২টার দিকে দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১২ হাজার ৪৬৩ মেগাওয়াট আর লোডশেডিং হয়েছে ২ হাজার ২৩২ মেগাওয়াট। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় বিকাল ৩টার দিকে উৎপাদন কমে দাঁড়ায় ১১ হাজার ৬১০ মেগাওয়াটে। লোডশেডিং বেড়ে হয় ৩ হাজার ১৪২ মেগাওয়াট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট