সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা এস. সাঈদ—অভিবাসী সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল গ্রাহক স্বার্থ সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের প্রশ্নেও নির্দেশনা চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন

তুরস্ক ও গ্রীসে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১০৮৭ বার পড়া হয়েছে

তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ । শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। খবর তুরস্কের গণমাধ্যম দ্যা ডেইলি আল সাবাহের। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ইজিয়ান সাগরের ১৬ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আল সাবাহ জানায়, ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুমিকম্পে ইজমির বিয়রাকেলি এবং বরনোভা জেলার ৬ টি ভবন ধ্বসে পড়েছে। তবে সিএনএন ইজমির সিটি মেয়রের সূত্রে জানায়, ভূমিকম্পে অন্তত ২০ টি ভবন ধ্বসে পড়ে। যদিও মানিসা ও উসাকসহ আশপাশের বিভিন্ন প্রদেশে কম ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান বলেছেন, ক্ষতিগ্রস্থ মানুষদের সব ধরণের সহায়তায় প্রস্তুত আছে সরকার। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় যথাসাধ্য নাগরিকদের পাশে আছে।

টেলিভিশনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তুপের ভিতর আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা করছে মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট