শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে?

দুর্নীতির মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত হাজী সেলিমের জামিন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬০২ বার পড়া হয়েছে


দুর্নীতির মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত হাজী সেলিমের জামিন। 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৬ ডিসেম্বর ২০২২।
দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

চলতি বছরের শুরুর দিকে হাইকোর্ট  ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে। 


আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে শীর্ষ আদালতের ৫ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাজী মো. সেলিমের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বেঞ্চের অন্য ৪ বিচারপতি হলেন, বিচারপতি মো. নুরুজ্জামান; বিচারপতি ওবায়দুল হাসান; বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি এম এনায়েতুর রহিম।

আবেদনের শুনানির সময় জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা হাজী মো. সেলিমের পক্ষে ছিলেন। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।


চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন।


হাজী সেলিম গত ২২ মে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের ৯ মার্চ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ২০০৮ সালের ২৭ শে এপ্রিল নিম্ন আদালত হাজী সেলিমকে ১০ বছরের কারাদণ্ড দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট