রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি হাবিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি হাবিব
নিউজ ডেস্ক আদালত বার্তা :, ৬ জুলাই, ২০২৩
দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বাংলাদেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠাের অবস্থানে রয়েছে ।’
বৃহস্পতিবার (৬ জুলাই) পিরােজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ হলরুমে পৌরসভা নির্বাচনের ভােটগ্রহণ নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলন।’
নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘ইলেকট্রনিক ভােটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছ ভােটিং ব্যবস্থা। ইভিএমে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কােনাে সুযােগ নেই। নির্বাচনের সময় ইভিএমে কারিগরি কােনাে ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ইভিএম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা পরিকল্পিতভাবে করবো।’
পিরােজপুরের জেলা প্রশাসক মােহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মােহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাে. আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা, আওয়ামী লীগ মনােনীত মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জােমাদ্দার, জাতীয় পার্টির প্রার্থী মাহিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বাবুল শাহ, এম এ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট