1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা - আদালত বার্তা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে?

দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
ডিসেম্বর ২২, ২০২৩
২০২৪ সালের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি বিশেষ কয়েকটি নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনকে সামনে রেখে ভোটার, ভোটকেন্দ্র এবং যান চলাচলসহ বিশেষ কয়েকটি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ভোটের দিনের জন্য নির্দেশনা:

————————————
ভোটাররা নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে যেন আসতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে হবে।
গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করার ব্যবস্থা নিতে হবে।
ভোটকেন্দ্রের চৌহাদ্দির মধ্যে ধূমপান করা যাবেনা।
দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করতে হবে।
ভোটকেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার ও চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
যান চলাচলের নির্দেশনা:

——————————-
৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিক আপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।
৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ।
জরুরি, প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের অনুমতি প্রাপ্ত যান চলাচল করতে পারবে।
বিশেষ নির্দেশনা:

———————
৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবেনা।
ভোটগ্রহণের পূর্বের ৪৮ ঘন্টা ও পরের ৪৮ ঘন্টা মিছিল মিটিং শোভাযাত্রা করা যাবেনা।
পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবেনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট