বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

নির্বাচন নিয়ে ইসির সমন্বয় কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে ইসির সমন্বয় কমিটি গঠন
নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ০২, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। এই কমিটি মূলত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে সমন্বয় করবে।

বৃহস্পতিবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময়সূচি জারির পূর্বে ও পরে এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সংশ্লিষ্ট সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে সভাপতি করে গঠিত ওই কমিটিতে এনআইডি অনুবিভাগের একজন পরিচালক ও জনবল ব্যবস্থাপনা শাখার একজন উপ-সচিব রয়েছেন।

কমিটির কার্যপরিধি
এ কমিটি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করবে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় কাজের উদ্যোগ গ্রহণ করবে।

এছাড়া প্রয়োজনীয়তার নিরিখে প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম ও ব্যবস্থা গ্রহণ এবং এরই মধ্যে গৃহীত কার্যক্রমের আলোকে ব্যবস্থা গ্রহণ ও কমিশন সচিবালয় কর্তৃক প্রদত্ত অন্যান্য আদেশ প্রতিপালন কবরে সমন্বয় কমিটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট