সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী আইন পেশায় আসার আগে ভাবুন: শুধু সনদ নয়, দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রেডিটেশন প্রদানের আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রেডিটেশন প্রদানের আহ্বান
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

সোমবার (৩০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক যে ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট নয়। এজন্য দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে।

‘আমরা মনে করি, গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। এজন্য ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এতে কর্তৃপক্ষকে অনুরোধ করে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট