শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
আইনের রক্ষকরাই এখন ঝুঁকিতে: পুলিশ সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় উদ্বেগ বাড়ছে নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জরুরি নির্দেশনা দিলো ফেসবুক!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জরুরি নির্দেশনা দিলো ফেসবুক!

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২ ডিসেম্বর  ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল কাজকে গুরুত্ব দিয়ে নতুন ৩ নির্দেশনা দিয়েছে জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ক্রিয়েটরদের কনটেন্ট অনলাইন কমিউনিটি ও ব্যবহারকারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। এক আরও ত্বরান্বিত করতে ক্রিয়েটরদের তিন নির্দেশনা দিয়েছে ফেসবুক।

ক্রিয়েটরদের অভিবাদন জানিয়ে ফেসবুক বলছে, ‘আমরা চেয়ে আছি! বানাতে থাকুন, অনুপ্রাণিত করতে থাকুন মানুষকে — আপনার কাজ পরিবর্তন নিয়ে আসবে।’ পাশাপাশি ক্রিয়েটরদের ৩টি বিষয় মাথায় রাখতে বলেছে প্রতিষ্ঠানটি।

. সৃজনশীলতা ধরে রাখা: ফেসবুক জানিয়েছে, নিয়মিত ও ধারাবাহিক সৃজনশীলতা অডিয়েন্সকে অনুপ্রাণিত করে এবং কনটেন্টের প্রতি আস্থা বাড়ায়। তাই ক্রিয়েটরদের সৃজনশীল ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

২. তথ্যবহুল ও প্রাসঙ্গিক কনটেন্ট: উদ্ভাবনী, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী কনটেন্ট ব্যবহারকারীদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। তাই কনটেন্ট তৈরির ক্ষেত্রে মান ও প্রাসঙ্গিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।

৩. ইতিবাচক প্রভাব: ক্রিয়েটরদের কনটেন্ট ইতোমধ্যে অনলাইন কমিউনিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এই প্রভাব আরও বিস্তৃত করতে দায়িত্বশীল ও সামাজিকভাবে সহায়ক কনটেন্ট তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটির দাবি, এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্দীপনা যোগ করবে। নির্দেশনাগুলো মানসম্মত কনটেন্ট তৈরিতে সহায়তা করবে এবং একই সঙ্গে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতাও আরো উন্নত হবে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট