বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১২ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা
আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমানসহ ৫ জন। উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেছেন। এরা হলেন ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

নব্য নিয়োগ পাওয়া উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

পদত্যাগ করলেন ৩ টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী, ৫ উপদেষ্টাপদত্যাগ করলেন ৩ টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী, ৫ উপদেষ্টা
সদ্য বিদায়ী সরকারে মসিউর রহমান অর্থনীতিবিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা এবং সালমান এফ রহমান বেসরকারি খাত ও শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর অনির্বাচিত মন্ত্রী–প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট