1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ফের আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির আভাস - আদালত বার্তা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন?  ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট

ফের আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির আভাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

ফের আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির আভাস
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৬ জানুয়ারি ২০২৫
ফের আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির আভাস

৯ জানুয়ারি থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শৈত্যপ্রবাহ শুরুর আগে আগামী মঙ্গল ও বুধবার দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির পরপরই আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ৭ ও ৮ জানুয়ারি (মঙ্গলবার ও বুধবার) দেশের উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বা এরপর আবার টানা কিছুদিন তাপমাত্রা কমতে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। তবে তীব্র বা অতিতীব্র শৈত্যপ্রবাহ হবে কি হবে না তা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর প্রবণতা দেখে বলা যাবে।

আবহাওয়া অধিদফতরের হিসাবে, দেশের কিছু অঞ্চলজুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামলে এবং তা দু-তিন দিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন সেই পরিস্থিতিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করা হয়। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবারও দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ‌ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট