রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন

বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৪ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!
এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
গত ৫ আগস্টের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। দুই দেশের পক্ষ থেকেই সুর চড়ানো হয়েছে পরস্পরের বিরুদ্ধে। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ভারতকে দোষারোপ করে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এস জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে। কিন্তু আপনি প্রতিবেদনগুলো যদি দেখেন, অভিযোগগুলো একবারেই হাস্যকর। একদিকে আপনি সুসম্পর্ক চাইবেন, আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন, তা হতে পারে না। বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে দুটি সমস্যার কথা তুলে ধরেন তিনি। বলেন- তার একটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন আরেকটি হচ্ছে রাজনীতি।
এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা সত্যিকার অর্থেই আমাদের উদ্বিগ্ন করে। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলতেই হবে এবং আমরা তা করছি।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে। কিন্তু দিনশেষে দুটি দেশই প্রতিবেশী। বাংলাদেশকেই মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়।

জয়শঙ্কর বলেন, তাদের (বাংলাদেশের) সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটি বিশেষ ধরনের। আর এই সম্পর্কের শিকড় ১৯৭১ সালে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়া দিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা। ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা বা সংকেত অবশ্যই দেখতে চায় না নয়া দিল্লি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট