বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইনুর রায়ে কী বার্তা? ফাঁসি হলো না কেন—আইন, রাজনীতি ও বিচারিক যুক্তির বিশ্লেষণ খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি: মূল টাকা পরিশোধেই মিলবে দায়মুক্তির সুযোগ বাংলা কিউআর লেনদেনে নতুন নীতিমালা: এমডিআর সর্বনিম্ন ১% নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন সাময়িক কার্ড ইস্যু বন্ধের নির্দেশ আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা রহস্যময় ‘সাদা পতাকা’: নিরাপত্তা শঙ্কা ও অশান্তির ইঙ্গিত মুক্তিযুদ্ধ ও ‘জুলাই যুদ্ধ’ তুলনা নিয়ে বিতর্ক: আক্তার হোসেনের বক্তব্যে নিন্দার ঝড় পাকিস্তানপন্থিদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার অন্যায় বিচার ও ইতিহাসের পুনর্মূল্যায়ন: হাসানুল হক ইনুর বক্তব্যের প্রেক্ষিত বিশ্লেষণ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে: র‍্যাব মহাপরিচালক।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২ জানুয়ারি, ২০২৪

খুলনায় র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ আলম বলেছেন, আগামী ৭ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু, শান্তির পূর্ণ পরিবেশে করতে সকল ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। তিনি আরও বলেন, মানুষ যাতে ভোটকেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এর জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে ভোট প্রক্রিয়ায় যারা অংশ গ্রহণ করছেন তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে খুলনা তিনি র‌্যাব-৬ এর সদর দপ্তরে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মহাপরিচালক আরও বলেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য র‌্যাব নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। কেউ ভোট দিবে এটা যেমন তার সাংবিধানিক অধিকার আবার কেউ ভোটে অংশগ্রহণ করবে না এটা তার গণতান্ত্রিক অধিকার। তবে কেউ ভোটের পরিবেশ নষ্ঠ করবে এটা হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব ফোর্সেস পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরণের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। নির্বাচন নিয়ে কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এম খুরশিদ আলম বলেন, শঙ্কা নেই তবে কিছুটা হলেও ঝুঁকি আছে। অবশ্য এসব ঝুঁকির মধ্যেই আমাদের সব সময় কাজ করতে হয়ে। তাই এমন ঝুঁকি বড় কোন ঝুঁকি নয় বলেও তিনি মন্তব্য করেন। এর আগে তিনি শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং র‌্যাব কার্যালয়ে বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোঃ মাহবুব আলম, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন, র‌্যাব-৬ এর পরিচালক মোঃ ফিরোজ কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি র‌্যাব-৬ এর কর্মকর্তা, কর্মচারীদের সাথে বিশেষ সভায় মিলিত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews