বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক

বাংলাদেশের নির্বাচন ও শেখ হাসিনার এই জয় গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

বাংলাদেশের নির্বাচন ও শেখ হাসিনার এই জয় গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৯ডিসেম্বর ২০২৪ 

রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে এরই মধ্যে বেসরকারিভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দলটির প্রধান হিসেবে টানা চতুর্থ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন ও শেখ হাসিনার এই জয় গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

সোমবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের খবর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল-জাজিরা, ভারতের এনডিটিভি ও ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান তুলে ধরা হয়।

এর মধ্যে পঞ্চম দফা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের তথ্য এসেছে ইন্ডিয়া টুডে, এনডিটিভি এবং দ্য গার্ডিয়ানে। সিএনএনের প্রতিবেদনে তাঁকে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ও পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, ডয়েচে ভেলের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রশংসিত বলেও উল্লেখ করা হয় বিভিন্ন প্রতিবেদনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews