1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
নিউজ ডেস্ক আদালত বার্তা: ২১ মে ২০২৪
বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঋণখেলাপি, অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে গণসংহতি আন্দোলনের ডাকা বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই ব্যাংক সামনে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে গণসংহতি আন্দোলনের বিক্ষোভের কর্মসূচি থাকলেও দুপুর ১২টা পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে ও আশপাশে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কিছু গ্রাহককে ব্যাংকে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে।

সেখানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, গণসংহতি আন্দোলনের সমাবেশ ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১১টায় তাদের বিক্ষোভ করার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি।

গতকাল (২০ মে) গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা জানানো হয়। দলটি জানায়, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও মিছিল করবে গণসংহতি আন্দোলন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, তরিকুল সুজন প্রমুখ বক্তব্য দেবেন বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট