বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দির আবেদনসহ ৩ আসামি আদালতে সোপর্দ সনদ সমর্পণ না করে অন্য পেশা ও বাণিজ্যে যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের পক্ষে আদালতে লড়লেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের পক্ষে আদালতে লড়লেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম

ডেস্ক নিউজ আদালত বার্তা :২১ মে ২০২৩।
বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের জামিনের পক্ষে আদালতে দাঁড়ালেন সংবিধানের অন্যতম প্রণেতা ও আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থি সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা এই মামলায় আসামি হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ২৫ জন। ব্যারিস্টার আমীর উল ইসলাম তাদের পক্ষে জামিন শুনানি করেন।

রোববার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত সবাইকে জামিন দেন।

জামিন শুনানিতে আরও অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে ব্যারিস্টার ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিরুদ্ধে কর্মচারীকে দিয়ে মামলা করানো হয়েছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুর ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট