রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

বিএনপির ফাঁদে জাতিসংঘ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বিএনপির ফাঁদে জাতিসংঘ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
নিউজ ডেস্ক আদালত বার্তা :, ১ নভেম্বর, ২০২৩

বিএনপির ফাঁদে জাতিসংঘ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
দেশবাসীকে বিএনপি যেভাবে ভুলতথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেই ফাঁদে পড়েছে জাতিসংঘ।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের বিবৃতিতে ‘মুখোশধারী ব্যক্তিরা’ ক্ষমতাসীন দলের সমর্থক বক্তব্যকে প্রত্যাখান করে বাংলাদেশ। বর্তমান সরকার সুষ্ঠু অবাধ নির্বাচনে বদ্ধ পরিকর। যেখানে প্রতিফলিত হবে জনগণের মতামত। সরকার সে লক্ষে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা। যারা আগামী সাধারণ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে।
এতে বলা হয়, নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফলে এ বিষয়ে নির্বাচন কমিশন বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকেও আমন্ত্রণ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট