বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা

  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫২৪ বার পড়া হয়েছে

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা

ডেস্ক নিউজ আদালত বার্তা :২০ মে ২০২৩।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করলেন।

উক্ত পদে কর্মরত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন–ভাতা এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন।

প্রসঙ্গত, বিচারপতি নাজমুন আরা সুলতানা দেশের প্রথম নারী বিচারক। তিনি ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করলে ২০০০ সালে হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি।

এবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবেও নিয়োগ পেলেন তিনি।

তবে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ মে। ফলে একই পদে নতুন মহাপরিচালক নিয়োগ দিলো সরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট