বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩০ জুন ২০২৪

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। যা ১ জুলাই (সোমবার) থেকে কার্যকর হবে। এদিন থেকে শুরু হবে নতুন অর্থবছর।

রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়। গেল ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় তিন সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে শনিবার (২৯ জুন) সংসদে অর্থ বিলের অনুমোদন দেয়া হয়। যা সর্বসম্মতিক্রমে রোববার পাশ হলো।

ব্যাপক আলোচনা-সমালোচনার পরও এবারের বাজেটে সুযোগ রাখা হয়েছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার। পাশাপাশি করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে পাস হওয়া নতুন অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

রবিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন। পরে এসব মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এদিন প্রস্তাবিত বাজেটে ব্যক্তির সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করার প্রস্তাব সংসদ গ্রহণ করেনি। ফলে সর্বোচ্চ কর বিদ্যমান ২৫ শতাংশই বহাল থাকছে। গত ৬ জুন বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ করহার ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট