মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ

মহিলা শ্রমিক লীগ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১১৩৫ বার পড়া হয়েছে

মহিলা শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৯ অক্টোবর) অনুমোদনপ্রাপ্ত কমিটি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।

অনুমোদিত কমিটিতে সুলতানা আনোয়ারা, সৈয়দা খালেদা বেগম, খালেদা আফরোজ বিউটি, আফরোজা ফাতেমা, হেলেনা করিম, রোজিনা পারভিন, অ্যাডভোকেট নাজমা বেগম, মেহেরুন্নেসা (বিউটি), পুষ্প আক্তার (মায়া), নাসরিন আক্তার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সৈয়দা খায়রুন নাহার (তামরীন), জিনাত রেহানা নাসরিন ও সৈয়দা রোকেয়া আফরোজা শিখা পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সেলিনা আক্তার, শাহনাজ বেগম শেফালী ও সৈয়দ নাসিমা আক্তার।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আজরা জেবিন, দফতর সম্পাদক নূরন নাহার বেগম, অর্থ বিষয়ক সম্পাদক সোগরা খাতুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভিন রুবা, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক সাবিনা সুলতানা, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক সোহেলী আফরোজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লুবনা নাজনিন সুলতানা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবিনা নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আকন্দ (সীমা) দায়িত্ব পেয়েছেন।

পাঁচজন নির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন রুমা বেগম, মাকসুদা বেগম, ইসমত আরা খানম লিপি, সামসুন্নাহার ও নাসরিন চৌধুরী।

২০১৯ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে সুরাইয়া আক্তার সভাপতি, কাজী রহিমা আক্তার সাথী সাধারণ সম্পাদক ও শামসুন নাহার ভূঁইয়া কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

মহিলা শ্রমিক লীগের প্রথম ও সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৪ সালের ৩১ মার্চ মহিলা শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট