বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রের চাকা ঘুরুক, কিন্তু মানুষ যেন তার নিচে না পড়ে ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির ৫ কারণ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির ৫ কারণ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৫ কারণ

মহান আল্লাহর সন্তুষ্টিই মানুষকে পরকালে মুক্তি দেবে। আর তাঁর অসন্তুষ্টিতে নেমে আসবে অন্ধকার। তাই সব সময় তাঁর অসন্তুষ্টি এড়িয়ে চলা এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। এখানে ৫টি কাজের কথা তুলে ধরা হলো, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হওয়ায় তা থেকে বিরত থাকা আমাদের কর্তব্য।

হত্যাকাণ্ড

আল্লাহ তাআলা বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন। তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন।’ (সুরা নিসা, আয়াত: ৯৩)

ইসলাম ত্যাগ

ইরশাদ হয়েছে, ‘কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার ওপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহা শাস্তি। তবে তার জন্য নয়, যাকে কুফরির জন্য বাধ্য করা হয়, কিন্তু তার অন্তর ইমানে অবিচল রয়েছে।’ (সুরা নাহল, আয়াত: ১০৭)

মা-বাবার অসন্তুষ্টি

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘মা-বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা-বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি।’ (তিরমিজি, হাদিস: ১৮৯৯)

জীবজন্তুর উপাসনা

বনি ইসরায়েল সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের ওপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই। আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি।’ (সুরা আরাফ, আয়াত: ১৫২)

মন্দ কথা

নবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কথা বলে, অথচ সে কথা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই; কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে, যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নেই; অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ (বুখারি, হাদিস: ৬৪৭৮

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট