বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

রাঙামাটি সীমান্তে বন্দুকযুদ্ধে নিহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১২৯১ বার পড়া হয়েছে

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুরো পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গোলাগুলি করে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিনজন নিহত ও দুজন আহত হন। পরে উভয়পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসনে জানান, হতাহতের খবর পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews