মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
অ্যাটর্নি জেনারেল কার্যালয় এখন ‘নোট বাণিজ্য’ মুক্ত: রুহুল কুদ্দুস চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে গতি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৬৩ দিনে নিষ্পত্তি ২৬ মামলা মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আসামির বিনা বেতনে চাকরি ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রাণীনগর ও আত্রাই উপজেলায় হরতালের ডাক বিএনপির

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১১৫৬ বার পড়া হয়েছে
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে ভোট বর্জনের ঘোষণা দেন। 

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বেসরকারি ফলাফলে আনোয়ার হোসেন হেলালকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান।

এদিকে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে রাত ৮টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ জেলা বিএনপি। ওই সমাবেশ থেকে কাল রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাণীনগর ও আত্রাই উপজেলায় হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম বারের মতো এই আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে ভোট চলার সময়ে বিকেল সাড়ে ৩টায় বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে ভোট বর্জনের ঘোষণা দেন।

এই আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫২১ ভোট এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন চার হাজার ৬০৫ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম পেয়েছেন এক হাজার ৮১৬ ভোট।

নির্বাচন অফিসের তথ্য মতে, নওগাঁ-৬ আসনের রাণীনগর ও আত্রাই দুই উপজেলায় মোট ভোটার রয়েছে তিন লাখ ছয় হাজার ৭২৫ জন। দুটি উপজেলায় মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে রাণীনগর উপজেলায় ৪৯টি কেন্দ্রে এবং আত্রাই উপজেলায় ৫৫ টি কেন্দ্রে।

গত ২৭ জুলাই এই আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ভোট নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট