সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট

শক্তিশালী গণমাধ্যম গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: কামাল আহমেদ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

 

জাতীয়
শক্তিশালী গণমাধ্যম গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: কামাল আহমেদ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ| ১৩ জানুয়ারি, ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই সভা থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো সরকারকে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের উন্নয়নে ভূমিকা রাখা হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বরিশালের বান্দ রোডের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কামাল আহমেদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী কাঠামো তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সাংবাদিকদের মতামত সংগ্রহ করে সুসংহত সুপারিশমালা তৈরি করতে চাই, যা সরকার গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।

বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের কার্যক্রমের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সভায় সিনিয়র সাংবাদিক কাওসার হোসেন বলেন, গণমাধ্যমে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অভাব রয়েছে। সাংবাদিকদের পেশাগত জীবনে অনেক অন্তরায় দেখা দেয়। এর জন্য উপযুক্ত নীতিমালা ও সুরক্ষা কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সভায় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ রোধ এবং নিরপেক্ষতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে, এই কমিশনের সুপারিশ গণমাধ্যমের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

সভা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা জানান, এ অঞ্চলে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সুপারিশগুলো বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট