1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শাহাজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’। - আদালত বার্তা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে কাল শিশু রামিসা হত্যা মামলার রায় কাল কোটা রায়ের দুই বছর: একটি বিচারিক সিদ্ধান্ত থেকে রাজনৈতিক পতনের পথে ফৌজদারি আইনচর্চায় নবীন আইনজীবীদের দক্ষতা অর্জন: করণীয় ও পেশাগত দিকনির্দেশনা বিশ্ব পরিবেশ দিবস আজ: জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই উদ্যোগের আহ্বান। দুর্নীতি উন্নয়নের পথে  অন্তরায় রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে সুপ্রিম কোর্টের মামলায় ‘নোটিশ জালিয়াতি’ ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিসের ৬ নির্দেশনা রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই

শাহাজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

শাহাজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৩০হ্যাঁ এটার মধ্যে পর্ব ডিসেম্বর ২০২৩।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’। নৌকা প্রতীকে ভোট দিতে ঝালকাঠি-১ আসনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী এসব বলেন।

নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর। সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা নির্বাচনি জনসভায় বলেন, আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকা স্বাধীনতা এনেছে, দেশ থেকে দারিদ্র বিমোচন করে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এবার এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট