শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ৬০৩ বার পড়া হয়েছে

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১লা মে ২০২৪

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের বিভিন্ন প্রদেশে ৭টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।। ক্ষমতাসীন বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে এ কমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে।
এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আ. লীগের প্রতিনিধি হিসেবে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আ.লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে।

ড. সেলিম মাহমুদের সফরটি হবে মূলত পাঁচ দিনের। আগামী ১ মে থেকে ৫ মে পর্যন্ত ভারত সফর করবেন তিনি। এ সফরে আ. লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা যায়, দিল্লির বাইরে সরেজমিনে বিজেপির নির্বাচনী প্রচারণা দেখাতে বিজেপি আওয়ামী লীগের প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন।
প্রসঙ্গত, গেল ১৯ এপ্রিল ভারতের সাধারণ নির্বাচন শুরু হয়েছে, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট