শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
আইনের রক্ষকরাই এখন ঝুঁকিতে: পুলিশ সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় উদ্বেগ বাড়ছে নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা

শুভ বড়দিন আজ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

শুভ বড়দিন আজ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৫ ডিসেম্বর ২০২৪

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে দিবসটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। যিশুখ্রিস্টকে খ্রিস্টানরা ঈশ্বরপুত্র এবং মানবতার পরিত্রাতা হিসেবে বিশ্বাস করেন। মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন বলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযোগ্য ধর্মীয় আচার, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। দেশের গির্জাগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। ধর্মীয় আচারানুষ্ঠানের পাশাপাশি দিনটি উপলক্ষে আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ভোজসভার আয়োজন এবং শিশুদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় তেজগাঁওয়ের ‘হলি রোজারি গির্জা’, বনানীর ‘কৃষ্ণকাঠ গির্জা’সহ দেশের সকল গির্জা ভোর থেকেই উৎসবের আমেজে মুখর। আজ সরকারি ছুটি। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আহমদ,  প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট