শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সশস্ত্র সদস্যসহ ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সশস্ত্র সদস্যসহ ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ জুন ২০২৪।

 

দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এ যুদ্ধে প্রাণের ভয়ে শত শত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে পালিয়ে এসেছে। যদিও তাদের সবাইকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। 

এদিকে মিয়ানমারের রাখাইনের মংডুতে নতুন করে জান্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য চেষ্টা করছেন রাখাইনের রোহিঙ্গারা। সেখানকার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শুক্রবার (৫ জুলাই) সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সশস্ত্র সদস্যসহ ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘আজ ভোরে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারের যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা। তারা ভারী বৃষ্টির মধ্যেই প্রাণ বাঁচাতে দ্বীপে আশ্রয় নিতে এসেছেন। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ইউএনও আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে একটি ট্রলার সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি। সেখানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্যও রয়েছেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।’

এ বিষয়ে জানতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট