রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার

সব ধরনের স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে’

  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সব ধরনের স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে’
ডেস্ক নিউজ আদালত বার্তা :২ মে ২০২৩

‘সব ধরনের স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে’
‘আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়, কোনো স্যাংশন দিয়ে আমাদের উন্নয়ন ব্যাহত করতে পারবেন না। বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবেন না। আপনারা যত ধরনের স্যাংশনই দেন তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে।’
শুক্রবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুশিয়ারি নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের মহাসড়কে। এই গতিকে আমরা আরও বেগবান করব। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আরও গতিময় করব। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আরও উন্নত করতে চাই। এই বাজেট বাস্তবসম্মত। অতীতেও আমরা সফল হয়েছি, আগামী দিনেও এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সফল হব।’
তিনি বলেন, ‘বাজেট বিষয়ে বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছর ধরেই বলে আসছেন— এটা উচ্চভিলাষী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে চার লাখ ৮৪ হাজার কোটি টাকা জাতীয় আয় ৪৪ লাখ হতো না। প্রতি বছরই আমরা স্মার্ট বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিয়েছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা বলে অদম্য বাংলাদেশ। সেই অদম্য বাংলাদেশে অপ্রতিরোধ্য গতি।’
তিনি আরো বলেন, ‘এই বছরের বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিনামূল্যে না হলেও অনেক সহযোগিতা দিয়ে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার আমরা দিচ্ছি। গ্রামীণ ও পল্লী বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’
মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট