সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি

সহিংসতায় হতাহতদের জন্য বিশেষ দোয়া হবে আজ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৬৪৯ বার পড়া হয়েছে

সহিংসতায় হতাহতদের জন্য বিশেষ দোয়া হবে আজ
নিউজ ডেস্ক আদালত : ২৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন চলাকালে ব্যাপক তাণ্ডব ও নাশকতায় নিহতদের জন্য শোক ও রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

নাশকতার অভিযোগে নাসিক কাউন্সিলর আটক
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। শিক্ষার্থীদের এ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০৪ জন নিহত হয়েছেন। দুর্বৃত্তদের হামলায় তিন জন পুলিশ সদস্য নিহত এবং কয়েকশ আহত হয়েছেন। এ পরিস্থিতির মধ্যে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়, ধাপে ধাপে যা শিথিল করছে সরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট