বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

নিউজ ডেস্ক আদালত বার্তা : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫,

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

সুলতানা পারভীন বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় তাকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। তাকে চোখ বেঁধে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল। তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নির্দেশে জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এই নির্যাতন চালান। এরপর রিগানের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ এবং নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানের কারণে রিগানকে এই পরিস্থিতির শিকার হতে হয়।

কারামুক্তির পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান এই ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। গত পাঁচ বছর ধরে মামলাটি চলছে। সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও, স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews