বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড আইনজীবীর ভুলে মক্কেলকে ভোগান্তিতে ফেলা উচিত নয়: হাইকোর্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন: দৈনিক সাড়ে তিন হাজার পর্যটকের সীমা ও পরিবেশবিধির কড়া নজরদারি। কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’: এক মঞ্চে চার প্রযোজনার নান্দনিক পরিবেশনা আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা

সাক্ষ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইয়াবা উদ্ধার মামলার রায় ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৪৯ বার পড়া হয়েছে

সাক্ষ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইয়াবা উদ্ধার মামলার রায় ঘোষণা
ডেস্ক রিপোর্ট আদালত বার্তা :২৩ মার্চ ২০২৩।
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত ব্যক্তির পায়ুপথে বহন করা ইয়াবা উদ্ধারের মামলায় জসিম উদ্দিন নামের এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় গতকাল (২২ মার্চ) ও আজ দুই দিনে সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। আসামি পলাতক থাকায় রায় ঘোষণা শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, ২০২২ সালের ৩ মার্চ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত অবস্থায় আসামি জসিমকে এক হাজার দুইশ আশি পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। যা তিনি কক্সবাজার থেকে তার পায়ুপথে বহন করে ঢাকায় এনেছিলেন। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম। ২০২২ সালের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট