1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সিকিমে ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক আটকা - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

সিকিমে ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক আটকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

ঞসিকিমে ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক আটকা

নিউজ ডেস্ক আদালত বার্তা :১৭ জুন ২০২৩,
বৃহস্পতিবার থেকে অবিরাম বর্ষণ ও প্রবল বন্যার জেরে ভারতের সিকিমে পাহাড়ি রাস্তায় ধ্বস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে আটকা পড়েছেন ২ হাজার জনেরও বেশি পর্যটক। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশিও আছেন।
সিকিমের প্রশাসন জানিয়েছেন, বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে রয়েছে রাস্তাতেই।
এনডিটিভি জানায়, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইক আটকা পড়েছে। এ ছাড়া লাচেন এবং লাচুং এলাকায় আটকা পড়েছেন প্রায় ১৯৭৫ জন ভারতীয় পর্যটক এবং ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাধারণত গ্রীষ্মকালে গরমের তাপ এড়াতে পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা সিকিম। তাই স্বাভাবিকভাবেই বাঙ্গালিসহ বিদেশি পর্যটকরা ভিড় করছিলেন সেখানে।

|

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট