বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

সুষ্ঠু নির্বাচনে ইসির প্রস্তুতি জানতে চাইল পর্যবেক্ষক দল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচনে ইসির প্রস্তুতি জানতে চাইল পর্যবেক্ষক দল
নিউজ ডেস্ক আদালত বার্তা : অক্টোবর ১০, ২০২৩
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের আইআরআই ও এনডিআইয়ের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রি-ইলেকশন এসেসমেন্ট মিশন (মার্কিন সরকারের প্রতিনিধি নয়) এসেছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের দপ্তরের সঙ্গে তারা বৈঠক করেছেন। দলটি এসেছে মূলত প্রি-এসেমেন্টের জন্য। তারা কী ভূমিকা রাখবে আমরা জানি না। আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে- আমাদের ইলেকশন কমিশনের রোল, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা সবকিছুর জবাব দিয়েছি।

সিইসি বলেন, নির্বাচনে ইসি কী রোল প্লে করে, সরকারের ভূমিকা কতটুকু, কীভাবে রোল প্লে করে; সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের সমন্বয় কীভাবে হয়, যার মাধ্যমে পুরো ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি- তাদেরকে জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছেন, জেনেছেন। জেনে এখন তারা কী করবেন, আমরা জানি না।

‘পরে হয়ত দেশে ফিরে গিয়ে এটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন, তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠাবেন কি পাঠাবেন না, পাঠালে কীভাবে পাঠাবেন।

মার্কিন প্রতিনিধি দলের ফোকাস ছিল অংশগ্রহণমূলক নির্বাচন-এমনটি জানিয়ে সিইসি বলেন, তাদের মূল ফোকাসটা কী ছিল তারা এসেসমেন্ট করতে এসেছেন। মূল ফোকাসটা হচ্ছে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পিসফুল ইলেকশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট