শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক আদালত বার্তাঃ ০৩ আগস্ট, ২০২৬
প্রাপ্তবয়স্ক নারীদের নিজ পছন্দে ধর্ম গ্রহণ ও বিয়ে করার অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী তার ধর্ম, জীবনসঙ্গী এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখেন। এ বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া দুই বোনের করা হেবিয়াস কর্পাস রিটের শুনানিকালে বিচারপতি সন্দীপ জৈন এ মন্তব্য করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী দিব্যা ভাটিয়া ওরফে জয়া দিয়া ভাটিয়া এবং ৩৫ বছর বয়সী অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া ইসলাম ধর্ম গ্রহণের পর নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে চান। তবে তাদের বাবা আপত্তি জানালে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই বোনকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।
আদালত বলেন, অভিযোগগুলো সত্য হলে তা ওই নারীদের সাংবিধানিকভাবে স্বীকৃত ব্যক্তিগত স্বাধীনতা, মর্যাদা, গোপনীয়তা এবং নিজ সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে আদালতের প্রথম দায়িত্ব হলো, দুই বোন স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো ধরনের চাপ বা অবৈধ আটকের মধ্যে রয়েছেন, তা নিশ্চিত হওয়া।
এ ঘটনায় সত্যতা যাচাইয়ের জন্য উত্তর প্রদেশ কর্তৃপক্ষ এবং দুই বোনের বাবাকে আগামী ৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে হাজির না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর পাশাপাশি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। একই দিনে মামলার পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট